• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:০৪ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৩:৩৪

হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে খরিখ-২/ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে মাসকালাই ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

Ad

এসময় সেখানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক, কৃষাণী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার জানান, ভাতের সাথে প্রোটিনের চাহিদা সমুন্নত রাখতে ও প্রোটিনের চাহিদা বাড়াতে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকালাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে গ্রীস্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৩:৫২

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:১৫


হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:২০


Follow Us