• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৩:৪৬ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে মায়ের সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা

১ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:১৫:৪৮

চরফ্যাশনে মায়ের সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা

মেহেদী হান্নান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটের নুরাবাদ ইউনিয়নে মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্র মো. হাছনাইন (১২) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আত্মহত্যা করেছে। শিশুটি দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

Ad

৩১ মার্চ শুক্রবার ১২টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. হাছনাইন নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে।

Ad
Ad

পরিবার ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ছোট ভাই ইয়ামিনের সাথে হাছনাইনের টুনটুনির পাখির বাসা নিয়ে ঝগড়া হয়। ছোট ভাইয়ের সাথে জগড়া করার কারনে হাছনাইনের মা তাকে রাগ করে। তার কিছুক্ষণ পরে ছোট ভাই ইয়ামিন তাদের বসত ঘরের পাশে লাকরির ঘরে রশির সাথে হাছনাইনকে ঝুলতে দেখে। খবর পেয়ে দুলারহাট থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং গলায় ফাঁস দেওয়া রশি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক এশিয়ান টিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান,  মো. হাছনাইন (১২) শিশুটি তার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দেয়। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন পাওয়া গেছে। আমরা ফাঁস দেয়ার কিছু আলামত উদ্ধার করি।পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:২৮








তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯


Follow Us