• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২১:৪৯ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

মতলব দক্ষিণে অজ্ঞাত হত্যা মামলার আসামী গ্রেফতার করল পিবিআই

২৫ মার্চ ২০২৩ দুপুর ০১:৪২:৩৬

মতলব দক্ষিণে অজ্ঞাত হত্যা মামলার আসামী গ্রেফতার করল পিবিআই

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সংঘটিত অজ্ঞাত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২৮ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে মতলব-গৌরিপুর সড়কের পাশে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় উদ্ধার ও হত্যাকারীকে আটক করে চাঁদপুর পিবিআই।

Ad
Ad

২৩ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা দ্বেবিদ্বার পৌর এলাকা থেকে খুনের ঘটনায় জড়িত আসামী নুর নবীকে আটক করা হয়। খুনের ঘটনায় চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর মাহাবুব বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Ad

এ বিষয় ২৪ মার্চ শুক্রবার সন্ধায় চাঁদপুর পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ সাংবাদিকদের এ ঘটনার বিবরণ ও আটক আসামি সম্পর্কে জানান। তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের খুন হওয়া দেলোয়ার হোসেন প্রধানিয়া মিলন একজন ট্রাক ড্রাইভার ছিলেন। নিহত মিলনও তাদের সাথে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল। চট্টগ্রামে একটি মামলা প্রত্যাহারের জন্য টাকা লেনদেন বিষয়ে মিলনকে খুন করা হয়।

চাঁদপুর পিবিআই আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিলনের পরিচয় শনাক্ত করে ও একজন আসামী আটক করে। নিহত মিলনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার চর মটুয়া গ্রামে। খুনের ঘটনায় আটক হওয়া আসামী নূর নবীর বাড়ি একই জেলার হাতিয়া থানার পশ্চিম বড় দেইল গ্রামে।

আটক নুর নবী একজন খুন, ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলার আসামি। তার নামে বর্তমান মামলা ছাড়াও চাঁদপুর শাহরাস্তি থানাসহ বিভিন্ন জেলায় আরও ১৩ টি মামলা রয়েছে। এই ঘটনায় আরও পাঁচ থেকে ছয় জন আসামি রয়েছে। তাদেরকেও আটক হবে বলে জানান পুলিশ সুপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us