• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৮:২২ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপি শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নামিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

১৪ জুলাই ২০২৪ সকাল ০৯:৩৮:৪১

বিএনপি শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নামিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি তাদের নিজস্ব শক্তিতে আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিএনপি কোমলমতি শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে রাজপথে কোটা বিরোধী আন্দোলনে নামিয়েছে।

১৩ জুলাই শনিবার সন্ধ্যায় বগুড়ার শহিদ টিটু মিলনায়তনে বগুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন এবং জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেন, কোটা বাতিল ও রাখা এখন সুপ্রিম কোর্টের বিষয়। বিচারাধীন বিষয় নিয়ে কোনো কথা বলা ঠিক না। তাই সরকার কোটা রাখা না রাখা নিয়ে কিছু বলবে না।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা কামাল নান্নু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনুসহ অনেকেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪



জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০