• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৫০:২৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৫ চোর আটক

৪ জুলাই ২০২৪ সকাল ০৮:৫০:৫৬

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৫ চোর আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ ৫ চোর আটক হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকমাস আগে রায়পুরের এক বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এছাড়াও প্রতিদিনই অটোরিকশা ও মোটরসাইকেল চুরির প্রবণতা বাড়তে থাকায় প্রথমত মোটরসাইকেল চোর সন্দেহে মো. সোহেল (৩০), আনোয়ার (৩৫) ও শামীম (২২) নামে তিনজনকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য!

Ad
Ad

জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায়ই রায়পুর-লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল চুরি করে তারা। চোরাই মোটরসাইকেলগুলো চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকার জুয়েল (২৪) ও শামছুল হক (৩৫) এর নিকট বিক্রি করে।

Ad

তাদের দেওয়া তথ্যানুযায়ী রায়পুর থানা পুলিশ কচুয়া থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে জুয়েল ও শামছুল হককে আটক করে। এরপর তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার এসব তথ্য নিশ্চিত করে বলেন, চোরাই মোটরসাইকেলসহ ৫ চোর আমাদের থানা হেফাজতে রয়েছে। তাদের চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us