• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৭:০৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীর মানিকখালী বাজারের বেহাল দশা

২ জুলাই ২০২৪ বিকাল ০৩:৪৩:৫৪

কটিয়াদীর মানিকখালী বাজারের বেহাল দশা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারটিতে জন দুর্ভোগ চরমে উঠেছে। প্রতিবছর উপজেলা প্রশাসন ইজারার খাত থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারের উন্নয়নে এক টাকাও ব্যয় করেনি বলে এমন অভিযোগ সচেতন নাগরিক সমাজের। ফলে বাজারে আসা লোকজন ও ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত সমস্যার শিকার হচ্ছে। এসব দেখার জন্য কেউ নেই বলে দাবি করেছেন বাজারের আসা ও নানা সমস্যা এবং ভোগান্তিতে থাকা অসংখ্য জনসাধারণ।

মানিকখালী বাজারটি কটিয়াদী উপজেলা হইতে ৭-৮ কিলোমিটার দূরে চান্দপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত হওয়ায় পুরো চান্দপুর বাসীর এইটাই একমাত্র কেনা-বেচার হাট। ইউনিয়নের লোকজন এ হাটে প্রতিদিন আসে নিত্য প্রয়োজনীয় বাজার ও সব ধরনের কাঁচা বাজার করতে। এ বাজারে আসে পার্শ্ববর্তী করগাঁও ও মুমুরদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

এতে বাজারে জনসাধারণের উপস্থিতি লক্ষণীয়। ফলে এ বাজারটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই বাজারে রেলওয়ে স্টেশন উপস্থিত হওয়ায় আশপাশের এলাকার ট্রেনে যাতায়াতকারি অনেক যাত্রীর আনাগোনা এই বাজারে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

২ জুলাই মঙ্গলবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, নানা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বাজারে কাঁচা বাজারের জন্য কোনো সেট নেই। সবজি ও কাঁচা তরকারি ব্যবসায়ীরা বৃষ্টিতে কোনো রকম পলিথিন টানিয়ে বেচা-কেনা করছে। অন্যদিকে মাছ বিক্রির জন্য পুরনো যে সেটটি ছিল সেটিও ভেঙে গেছে।

সেই ভাঙগা সেটটিতে ঝুঁকিপূর্ণভাবে মাছ বিক্রি করছে এবং মাছের পানিতে দুগন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, স্থানীয় এমপির কাছে মাছ ব্যবসায়ীদের দাবি মাছ মহলের পুরনো সেটটি পুননির্মাণ করা। বর্তমানে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এই সেটে ব্যবসা করছেন। সেটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে ব্যবসায়ীদের মাথার উপর।

বাজারে কোনো পাশেই ময়লা আর্বজনার পানি যাওয়ার নালা অথবা নিষ্কাশনের ব্যবস্থা নেই। যে যার মত করে বেচা-কেনা করায় বাজারের কোনো শৃঙ্খলা ও জনসাধারণের চলাচল ও দাঁড়ানোর সুযোগ নেই। এতে বাজারের বেহাল অবস্থা লেগে আছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বাজারের এই বেহাল দশার জন্য বাজারের অনেক ব্যবসায়ীরা দায়ী করেছেন বর্তমান বাজার কমিটিকে। বাজারের কোনো উন্নয়ন বা ব্যবসায়ীদের কোনো বিপদে তাদের নজর নেই। মানিকখালী বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাজারের বর্তমান বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে তারা বাজারের বিভিন্ন অনিয়মের সাথে জরিয়ে আছেন বলে গুঞ্জন রয়েছে। তাই বাজারের সকল ব্যবসায়ীদের দাবি নতুন একটি বাজার কমিটি দেয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬