• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৭:৩১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় দুদকের মামলায় সাবেক প্যানেল মেয়র কারাগারে

২৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭:০৫

বগুড়ায় দুদকের মামলায় সাবেক প্যানেল মেয়র কারাগারে

বগুড়া প্রতিনিধি: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শ্রমিক নেতা সামছুদ্দিন শেখ হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজীরকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।

২৫ জুন মঙ্গলবার দুপুরে বগুড়া স্পেশাল জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পিপি এসএম আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, সামছুদ্দিন শেখ হেলালের বিরুদ্ধে অজ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। তদন্ত শেষে সামছুদ্দিন শেখ হেলাল ও তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজীকে অভিযুক্ত করে মামলা দায়ের করে দুদক। পরে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭