• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:১৩ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদের ছুটি কাটানো হলো না সেনা সদস্যের, সড়কে ঝরলো প্রাণ

২৪ জুন ২০২৪ বিকাল ০৪:৪৩:১৪

ঈদের ছুটি কাটানো হলো না সেনা সদস্যের, সড়কে ঝরলো প্রাণ

নওগাঁ প্রতিনিধি: ছুটি কাটাতে বাড়িতে আসার পথে নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

২৪ জুন সোমবার সকালে সাড়ে ১০টায় উপজেলার ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জানা যায়, নয়ন চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। সাত বছর আগে তিনি সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। সোমবার সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি উপজেলার গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:২১


টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:০২





ভিসা সহজ করল সৌদি আরব
ভিসা সহজ করল সৌদি আরব
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৫