• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২১:৩৮ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫ জুন ২০২৪ সকাল ১০:৪৪:২৬

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন-শশীভূষণ মহাসড়কের কনক্রিট মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. কামাল উদ্দিন পাটোয়ারী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

১৪ জুন শুক্রবার রাতে শশীভূষণ বাজার থেকে মোটরসাকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন পাটোয়ারী এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। রাত ৮টায় তার নিজ বাড়ির নিকটবর্তী পানির কল এলাকায় এলে অপর দিক থেকে আসা একটি অটোবোরাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে রাখা কনক্রিট মেশিনের (ঢালাই মেশিন) সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪