• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫৭:৪৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় আটক ১

১৮ মার্চ ২০২৩ বিকাল ০৩:৩৩:১৩

নেত্রকোনায় যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় আটক ১

আমিনুল ইসলাম মনি (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আলমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডলু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৭ মার্চ শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলা সদরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃত ডলু উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের দয়ালের ছেলে।

Ad
Ad

পূর্বধলা থানায় দায়ের করা মামলার বিবরণে জানাযায়, ১৪ মার্চ মঙ্গলবার বিকালে পূর্বধলা খাদ্যগুদাম রোডের মোড়ে কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আলমকে অভিযুক্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় আহত কামরুজ্জামান উজ্জ্বলের ভাই কামাল হোসেন বাদী হয়ে ১৬মার্চ বৃহস্টতিবার পূর্বধলা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপুকে প্রধান আসামী করে ১১জনের নামসহ ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।  

পূর্বধলা  থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারভূক্ত ৮নং আসামী ডলুকে নেত্রকোনা জেলা সদরের সাতপাই এলাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের গ্রেফতার করার বিষয়ে তৎপর রয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us