• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে চৈত্র ১৪৩২ রাত ০২:৩৬:১৩ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

২৯ মে ২০২৪ বিকাল ০৪:০৮:০৩

সিলেটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ মে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু জকিগঞ্জ উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গৌছ উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর।

Ad

জানা যায়, দুই বোন মিলে বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুড়ানোর এক পর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
১১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৭:৩২


ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২১



Follow Us