• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩২:৩৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৬ মে ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৫৬

নেত্রকোণায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের একদিন পর রাজধলা বিল থেকে স্কুল ছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ১৫ মে বুধবার দুপুরে স্কুল শেষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়।

Ad

১৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধলা বিলের উত্তর পশ্চিম কোণের বড়ঘাট এলাকার বিল থেকে আকিবের মরদেহ উদ্ধার হয়।

Ad
Ad

আকিব পুর্বধলা উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে। সে পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণির ছাত্র ছিলো।

পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার দুই বন্ধুর সাথে ঘুরতে বের হয়। এরপর বিকাল ৫টার দিকে দুই বন্ধু বাড়ি ফিরে গেলেও আকিব রাত ১০ টা নাগাদ বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরের দিকে স্বজনরা আকিবের পরিহিত জামা ও মোবাইল রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বেলা সাড়ে ১১টার আকিবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us