• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ দুপুর ০১:০১:১৩ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

২ মে ২০২৪ দুপুর ০২:৫৬:০৮

রাজস্থলীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ (২য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

Ad

২ মে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

Ad
Ad

এ সময় রাজস্থলী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র উপস্থিত ছিলেন। রাজস্থলী উপজেলার প্রার্থীরা স্ব স্ব প্রতীক বুঝে নেন।

তার মধ্যে চেয়ারম্যান পদে দুইজনই আনারস প্রতীক চাওয়াতে লটারির মাধ্যমে উবাচ মারমা আনারস ও রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম পেয়েছেন। বাকি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এককভাবে নির্বাচিত হয়েছেন হারাধন কর্মকার ও গৌতমি খিয়াং।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬


Follow Us