• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৯:৪২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি

১ মে ২০২৪ দুপুর ১২:৪৫:০২

শ্রমিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ করেছেন লক্ষ্মীপুর জেলা নির্মাণ শ্রমিক, কাপড় শ্রমিক ও দোকান শ্রমিক ইউনিয়ন।

বুধবার ১ মে সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে, কিন্তু শ্রমিকরা সব জায়গায় অবহেলিত। একজন শ্রমিকের মৌলিক অধিকার সে যথাযথ পায় না এ বিষয়ে রাষ্ট্রও কোনো পদক্ষেপ নেয় না।

বক্তারা আরও বলেন, এক সময় শিকাগোতে শ্রমিকরা নির্যাতিত হয়েছিলো। শ্রমিক দিবস আসলে আমরা সকলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি। কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের যথাযথ অধিকার দেওয়া হয় না। শ্রমিকরা বৈষম্যের শিকার হতে হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫


Follow Us