• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৮:৩৭ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

১ মে ২০২৪ সকাল ০৯:৩৮:১১

বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রাবাহী বাসের চাপায় মো. মোস্তফা (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

১ মে বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. মোস্তফা শার্শার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আহত আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে।

বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিলো। বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোলগামী দুজন সাইকে আরোহীকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে মো. মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:১৩




রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪