• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:২৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসা ছাত্রীর অনশন

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১০:০১:৩৩

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসা ছাত্রীর অনশন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনের শশীভূষণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মাদ্রাসা ছাত্রী।

Ad

২৬ এপ্রিল শুক্রবার উপজেলার  জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রেমিক মিজানের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী। বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক মিজান।

Ad
Ad

ঘটনাটি জানাজানি হলে উপজেলাব্যাপী শুরু হয় তোলপাড়। অনশনরত তরুণীকে দেখেতে মিজানের বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

প্রেমিক মিজান উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের মো. কালাম ফরাজীর ছেলে।

মাদ্রাসা পড়ুয়া ওই তরুণী জানান, একই মাদ্রাসায় পড়ার সুবাদে মিজানের সঙ্গে তার প্রায় ৩ বছর যাবত প্রেম চলছে। মিজানের বাড়ি ও  তার বাড়ি একই গ্রামে হওয়ায় প্রায় রাতেই তাদের দুজনের দেখা-সাক্ষাৎ হতো। মিজান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে মিজান তালবাহানা শুরু করে। পরে তিনি বিয়ের দাবি নিয়ে মিজানের বাড়িতে অবস্থান নেন।

এদিকে তরুণীর অবস্থানের পর মিজানের পরিবারের সদস্যরাও তাকে বসত ঘরে রেখে সটকে পড়েছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২



বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯





Follow Us