• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৪৮:০৭ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ৯ দিন ধরে নিখোঁজ দুই ইউপি সদস্য

১৬ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৯:৪৮

রাঙামাটিতে ৯ দিন ধরে নিখোঁজ দুই ইউপি সদস্য

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঙ্গালহালিয়ায় গত নয়দিন ধরে স্থানীয় দু’জন জনপ্রতিনিধি রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবি, তাদেরকে জেএসএস অপহরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা পুলিশ।

Ad

নিখোঁজ দু’জনের একজন রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমা (৩৪) ও অপরজন ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা (৩৬)। নিখোঁজদের মধ্যে ক্যাচিংহ্লা মারমা’র স্ত্রী বাঙ্গালহালিয়াস্থ চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ad
Ad

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমার পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৭ এপ্রিল রোববার সকালে বাঙ্গালহালিয়া বাজারে এসে দুই মেম্বার এক সাথেই নিখোঁজ হন। এই ঘটনার পর থেকেই তাদের খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো খবর পায়নি পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহৃত দু’জনকেই উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন জেএসএসের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিলো। এই হুমকির কারণেই ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা প্রাণভয়ে আগাপাড়া না থেকে বাঙ্গালহালিয়া বাজারে তালুকদার মার্কেটের তিন তলায় স্বপরিবারে বসবাস করতেন। এখানে থেকেই তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।

নিখোঁজের দিন তারা দুইজন একসাথে বাজারে আসেন। তারপর থেকে তারা অদ্যবধি নিখোঁজ রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ, তাই তাদের সাথে কোনো প্রকারের যোগাযোগ করা যাচ্ছে না।

এ বিষয়ে নিখোঁজ ক্যাচিংহ্লা মারমার স্ত্রী চন্দ্রঘোনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, যার নম্বর-৩৫৫, ১০/০৪/২০২৪ইং। নিখোঁজদের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ হওয়া দুই মেম্বারকে বান্দরবানের কোনো একটি এলাকায় রাখা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us