• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৩৬:১৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

৭ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩৭:৪৯

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাহিদুল ইসলাম ঢাকার আশুলিয়ার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালের দিকে বাড়ি ফেরার পথে ধামরাই কেলিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা আরোহী সুস্থ রয়েছেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬