• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৪৮:৩৪ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৯:২২

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা ও থানচি উপজেলার তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী।

৬ এপ্রিল শনিবার রুমায় ডাকাতি হওয়া সোনালী ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এছাড়া এ ঘটনা ঘটার আগাম তথ্য দেওয়ার বিষয়ে যদি গোয়েন্দাদের ব্যর্থতা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর উশৈসিং এমপি, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লিটনের বিশ্ব রেকর্ড
লিটনের বিশ্ব রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৩:৫৮


সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:২২





ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৯:৩৩