• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৩:২০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

গলাচিপা স্কিল ল্যাবের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

২৭ মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৩:৫০

গলাচিপা স্কিল ল্যাবের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শিক্ষা কল্যাণ ট্রাস্ট’র সহায়তায় ও গলাচিপা স্কিল ল্যাব-এর আয়োজনে মেধাবীদের শিক্ষা বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ বুধবার গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তন কক্ষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

Ad

এছাড়া উপজেলা গণিত উৎসব-২০২৩ এ সেরা ৭০ জন কৃতি শিক্ষার্থীদের প্রোগ্রামিং ওয়ার্কশপ আয়োজন করে তাদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

Ad
Ad

গলাচিপা স্কিল ল্যাবের স্বপ্নদ্রষ্টা ও গলাচিপা উপজেলা কল্যাণ ট্রাস্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক, পুরস্কার ও সনদ তুলে দেন এবং গলাচিপা স্কিল ল্যাবের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সর্দার মু. শাহআলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us