• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৮:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে মাসজুড়ে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩ মার্চ ২০২৪ দুপুর ০১:০৯:২৭

সৈয়দপুরে মাসজুড়ে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছর রমজান মাসজুড়ে ফ্রি ইফতার বিতরণ করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর পৌর শাখার উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়ে থাকে।

একই ধারাবাহিকতায় এবারও ফ্রি ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ ওই ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।  

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ। তিনি ছাড়াও সংগঠনের সৈয়দপুর পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নের্তৃবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রধান অতিথি রেজাদারের হাতে ফ্রি ইফতারের প্যাকেট তুলে দিয়ে প্রথম রমজানে ওই কর্মসূচির উদ্বোধন করেন।

ইফতার বিতরণকালে সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ বলেন, ‘প্রতি বছর রমজান মাসে আমরা ফ্রি ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এবার ইফতার বিতরণ করা হচ্ছে সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবের সামনে থেকে। সেখান থেকে যে কেউ ওই ইফতার প্যাকেট নিতে পারেন। এটি আমরা পুরো রমজান মাস বিতরণ করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৪:২৬







আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০