• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১৪:৫৭ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে নৌ পুলিশের হাতে কুখ্যাত জলদস্যু গ্রেফতার

৭ মার্চ ২০২৪ দুপুর ১২:২০:২৭

লক্ষ্মীপুরে নৌ পুলিশের হাতে কুখ্যাত জলদস্যু গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: কুখ্যাত জলদস্যু ফারুকেকে গ্রেফতার করেছে লক্ষীপুর রামগতির বড়খেরী নৌ পুলিশ। ৬ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা থেকে র‌্যাব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার ফারুক মেঘনা নদী থেকে জেলেদের ধরে নিয়ে বিভিন্ন সময় মুক্তিপণ আদায় করে। নদীতে নৌ ডাকাতি তার প্রধান কাজ। গোপন সংবাদের বিত্তিতে র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে লক্ষীপুর রামগতির বড়খেরী নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ।

তিনি বলেন, গ্রেফতার ফারুক একাধিক মামলার আসামি। সে একটি ডাকাতি মামলার প্রধান আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রেব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রামগতির বড়খেরী নৌ পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:২৬





নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
নলডাঙ্গায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই
২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৩


Follow Us