• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে চৈত্র ১৪৩২ রাত ০৩:৪৩:৫০ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৭ মার্চ ২০২৪ সকাল ০৭:৪১:২৬

লক্ষ্মীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আরিফ হোসেন ওরফে আকাশ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ মার্চ বুধবার বিকেলে অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পৌর হাজিপুর এলাকার বাসিন্দা।

Ad
Ad

পুলিশ জানায়, বিকেলে ইয়াবাসহ একদল মাদক কারবারি চন্দ্রগঞ্জ বাজারে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের রোজ গার্ডেন নামের একটি ফুলের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ২ হাজার পিস ইয়াবাসহ আরিফকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিফা ইয়াসমিন নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। পলাতক সিফা ইয়াসমিন কক্সবাজার জেলার উত্তর হাজিরপাড়া গ্রামের ইউনুছের ছেলে বলে জানায় পুলিশ।

Ad

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আরিফ চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮







Follow Us