• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৪৫:৩৬ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০১:৩৩

লক্ষ্মীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই স্লোগানকে সঙ্গে নিয়ে নানা আয়োজনে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলৗ ইকরামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার।

এসময় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনিসহ ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

এর আগে, ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫