• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০১:০০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫১:৩৫

হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে, রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ,উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন প্রমুখ।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

এসময় সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২






মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১