• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৭:১৩ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

দুমকিতে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫২:৩৫

দুমকিতে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা সৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে মোটর শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটর শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯