• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:৫৪ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

১ বছর দণ্ডপ্রাপ্ত আসামি ২৪ বছর পর গ্রেফতার

১৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৭:০২

১ বছর দণ্ডপ্রাপ্ত আসামি ২৪ বছর পর গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আইচায় চুরির মামলায় ১ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (৫২) গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময়ে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম, মো. জসিম ও কনস্টেবল লিংকনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ২৪ বছর পালিয়ে থাকার পর আসামি হোসেনকে শশীভূষণ থানার এয়াজপুর ইউনিয়নে এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার হোসেন চরমানিকা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড়ের মজিবুল হকের ছেলে। তাকে চুরির মামলায় আদালতে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ২৪ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, আসামি মো. হোসেন দীর্ঘদিন পর্যন্ত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সি আর-১৯২/৯৮ মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেফতাররি পরোয়ানা ছিল।

তিনি আরও জানান, সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেফতাররের পর ১৬ ফেব্রুয়ারি শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪


Follow Us