• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫৩ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ইয়াকুব আলী

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২৭:৪৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ইয়াকুব আলী

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রথম বারের মতো যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত ইয়াকুব আলীকে এই কমিটিতে রাখা হয়েছে ।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৮টি কমিটি গঠন করা হয়েছে।

Ad
Ad

সেখানে ইয়াকুব আলীকে দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে।  সংসদনেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।

Ad

নতুন কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩)। কমিটিতে সদস্য হিসেবে আছেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মির্জা আজম (জামালপুর-৩), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আলী আজগর (চুয়াডাঙ্গা-২), মাহবুবুর রহমান (চট্টগ্রাম-১), আবদুস সবুর (কুমিল্লা-১), ইয়াকুব আলী (যশোর-৫)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




Follow Us