• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০২:৪৭:৫৪ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

রামগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

২০ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩৯:৩২

রামগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর পালের বাড়িতে শুক্রবার সুবর্ণা আক্তার (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সুবর্ণা সৌদি প্রবাসী সুমন হোসেনের মেয়ে। সে স্থানীয়  ডিএসকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণার মা ঝর্ণা বেগম পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এর ফলে সে মায়ের উপর অভিমান করে সকাল ৮টায় নিজ রুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Ad
Ad

সুবর্ণার মা ঝর্ণা বেগম জানান, আমি এবং আমার মেয়ে সুবর্ণা এক সাথে ঘুম থেকে উঠি। পরে হাত মুখ ধুয়ে রান্নাঘরে রুটি বানাতে গিয়েছি। কিছুক্ষণ পর ঘরে এসে দেখি সুবর্ণা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

Ad

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us