• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪৬:০২ (13-May-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৩৭:২৮

ঘাটাইলে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লরির সঙ্গে বিপরীতমুখী একটি মাহিন্দ্রার (তিন চাকার যান) সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তিনি ধনবাড়ী উপজেলার বাসিন্দা। ঘাটাইলে আশা এনজিওর ম্যানেজার ছিলেন।

Ad

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘রাতে তেলবাহী একটি লরি এলেঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬






Follow Us