• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৭:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মানুষের এই ঋণ কখনো শোধ করতে পারবো না: হুইপ স্বপন

৯ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:২৬

মানুষের এই ঋণ কখনো শোধ করতে পারবো না: হুইপ স্বপন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনের নৌকার নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ঘুরতেছি কেবল আপনাদের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য। মানুষ দয়া করে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছে, আমি তাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না।

৯ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী এলাকা ক্ষেতলাল উপজেলার আলমপুর ও বড়াইল ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনসাধারণের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশ্য করে হুইপ স্বপন বলেন, আপনাদের প্রত্যেকের শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম ঝড়েছে আমার জন্য। প্রত্যেকেই আমার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছেন এবং ভোট চেয়েছেন। আপনাদের শরীরের এই বিন্দু বিন্দু ঘামের মূল্য আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না? আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

তিনি আরও বলেন, আপনারা মানুষের কাছে গেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন এবং আমার পক্ষ থেকে তাদের কথা দিয়েছেন। আপনাদের সন্মানটা রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব। যদি মানুষের স্বপ্নগুলো পূরণ করতে না পারি তাহলে মানুষ আপনাদের কথা শোনাবে। তাই আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মুখটা উজ্জ্বল করতে পারি।

এ সময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২