• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৫:৩৮ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

শার্শায় পিকআপের ধাক্কায় সাইকেল চালক নিহত

৪ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৫৪:২৭

শার্শায় পিকআপের ধাক্কায় সাইকেল চালক নিহত

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের শার্শায় পিকআপ ভ‍্যানের ধাক্কায় জিয়াদ সরদার (৪৮) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।নিহত জিয়াদ সরদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের ছেলে।

Ad

৩ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ‍্যামলাগাছিতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যাক্ষদর্শীরা জানান, জিয়াদ সরদার পেশায় একজন দিনমজুর। কাজ শেষ করে বাড়ি ফিরছিলো। পথে শ‍্যামলাগাছি নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ‍্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। শর্শা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫


Follow Us