• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩৮:১৭ (14-May-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে ৭ মাসের শিশু ফেলে দেনার দায়ে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী

১৫ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৯:৫৯

বেনাপোলে ৭ মাসের শিশু ফেলে দেনার দায়ে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে দেনার দায়ে ৭ মাসের শিশু সন্তানকে রেখে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী।

১৫ ডিসেম্বর শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত তরুণ দম্পতি হলো, মৃত কালাম হোসেনের ছেলে ইয়ামিন (২৫) এবং ইয়ামিনের স্ত্রী তনু খাতুন (২০)।

Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা ১ সপ্তাহ আগে ওই বাসাটি ভাড়া নেন। এর আগে তারা যশোরের পুলেরহাটে বসবাস করতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তারা নিজের বাড়ির জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন।

এই দম্পতির সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। ভোরে প্রতিবেশীরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর বাজারের পাশে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯





Follow Us