• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৩৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে মাইক্রোবাসে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক ২

২২ নভেম্বর ২০২৩ সকাল ১০:১১:২৫

সৈয়দপুরে মাইক্রোবাসে ১৯৭ বোতল ফেনসিডিলসহ  আটক ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের মাদকের বড় চালানসহ মাইক্রোবাস আটক করেছে পুলিশ। সেই সাথে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২১ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈয়দপুর বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ের দক্ষিণ দিকে ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক করে। এ সময় নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন সৈয়দপুরের বানিয়াপাড়ার শিমুল মিয়া (৪৮) ও নীলফামারীর জলঢাকার রিপনের স্ত্রী মুক্তা (৩৪) কে সন্তাসহ গ্রেপ্তার করে। এ সময় ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়।

Ad
Ad

এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ থানা পুলিশ। পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Ad

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাইপাস সড়ক থেকে মাইক্রোবাসটি দিনাজপুরের দিকে মোড় নিলে টহল পুলিশের সামনে পড়ে। গাড়ির চালক পালালে সন্দেহ বেড়ে যায় এবং তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২






Follow Us