• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০১:২৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

ফসলী জমির থেকে মাটি কাটার অপরাধে মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৬ নভেম্বর ২০২৩ সকাল ১০:৩৩:২০

ফসলী জমির থেকে মাটি কাটার অপরাধে মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কাটার অপরাধ অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই ব্যক্তিকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার উপজেলার বাঘাসূরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান জিসান এবং সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব অভিযান পরিচালনা করে অভিযুক্তদের দণ্ড প্রদান করেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ফসলী জমি থেকে নির্বিচারে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। দণ্ডিতরা হলেন বাঘাসূর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হৃদয় (৩৪) এবং কল্টু মিয়া।

Ad

এ সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। পরে আটকদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯





হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১
হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১
২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৩:৩৬






Follow Us