• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১২:৪৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বর্ণিল আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৫ নভেম্বর ২০২৩ সকাল ১১:৪১:৪৬

সৈয়দপুরে বর্ণিল আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নীলফামারী প্রতিনিধি: বর্ণিল আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবাষিকী নীলফামারীর সৈয়দপুরে পালন করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় সংগঠনের শাখা কার্যালয় প্রাঙ্গনে ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত, সহ-সভাপতি ইফফাত জামান কলি, শেখ রোবায়তুর রহমান, দলিলুর রহমান দিলু, সদস্য শামসুল ইসলাম। সভাটি পরিচালনা করে সাধারণ সম্পাদক অপু বিশ্বাস।

এরপর ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে উদীচীর শিল্পীরা।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতি পর্বে একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। এ সময় সংগীত পরিচালনায় ছিলেন শেখ রোবায়তুর রহমান। সঞ্চালনায় ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাহিত্য সম্পাদক ফারহানা সুলতানা।

আরও পড়ুন

জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উদীচী চত্বরে বিপুল সংখ্যক মানুষ পুরো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থেকে উপভোগ করেন।

এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধন ঘোষণা করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত। বর্ণাঢ্য শোভাযাত্রায় নেচে গেয়ে শহর প্রদক্ষিণ করেন সংগঠনের শিল্পী ও সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪