• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে আষাঢ় ১৪৩৩ রাত ০২:০১:৪৪ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

২৩ অক্টোবর ২০২৩ দুপুর ০১:৪২:৩২

বগুড়ায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সূত্রাপুর পিটিআই মোড় এলাকার আলিফ জেনারেল হসপিটালে অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় আয়েসা বেগম নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৩ অক্টোবর সোমবার সকালে তার মৃত্যু হয়।

মৃত আয়েশা খাতুন বগুড়ার গাবতলী উপজেলায় নারুয়ামালা ইউনিয়নের শাঘাটিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, রোগীর প্রতি অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহেদ এই অপারেশন করেছেন বলে জানা গেছে।

জানা যায়, রোববার দুপুরে আয়েশা বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে তার টনসিলের অপারেশন করা হয়। অপারেশনের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে সকালে তিনি মারা যান। মৃত্যুর পর রোগীর স্বজন ও এলাকাবাসী হসপিটালে ভিড় করে বিক্ষোভ করে। পরে পুলিশ ক্লিনিক পরিদর্শন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
১৫ জুলাই ২০২৬ রাত ০৮:০০:৫৭

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

Follow Us