• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৩:২৫ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে র‍্যাব-১৩ অধিনায়কের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

১৫ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৪১:৪২

সৈয়দপুরে র‍্যাব-১৩ অধিনায়কের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১৩ বিভাগীয় কমান্ডার মো. আরাফাত ইসললাম। ১৫ অক্টোবর সোমবার দুপুরে তিনি শহরের তুলশিরাম সড়কের পাশে কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিতে পূজা উদযাপন  করতে পারে এবং কোথাও কোন বিশৃঙ্খলা যেন না ঘটে সেদিকে কঠোর নজরদারি থাকবে। এসময় তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং সৈয়দপুর পূজা উদযাপন কমিটিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

Ad
Ad

পূজা মণ্ডপ পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার কোম্পানি কমান্ডার সালমান নুর আলম, সৈয়দপুর থানার প্রতিনিধি টিম, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার রাজু পোদ্দার এবং রংপুর ও নীলফামারীর র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২


Follow Us