• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪৫:৫৭ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুরে ইয়াবাসহ আটক ১

১৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৫৯:২৭

হরিরামপুরে ইয়াবাসহ আটক ১

মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার রাতে উপজেলার বাল্লা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবকের নাম আমজাদ হোসেন (২৫)। সে উপজেলার বাল্লা ইউনিয়নের জিটকা মধ্যপাড়ার জামাল ব্যপারির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার বাল্লা ব্রিজ এলাকা থেকে আমজাদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩১ পিস ইয়াবা জব্দ করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, এ ঘটনায় হরিরমপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক আমজাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us