• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৯:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

অ্যান্টিগা টেস্ট নিয়ে যা বললেন মিরাজ

২২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:৫৯

অ্যান্টিগা টেস্ট নিয়ে যা বললেন মিরাজ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সময় শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাচ্ছে অ্যান্টিগা টেস্ট। এই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। কারণ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খেলতে পারছেন না।

নাজমুল হোসেন শান্ত ছাড়াও এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরও এক অভিজ্ঞ ক্রিকেটারকে। দলের সবচেয়ে নির্ভযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারছেন না। তাছাড়া কিছু দিন আগেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর নিয়েছেন। তার অভাবও বোধ করবে দল।

মেহেদী মিরাজ বলেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন, এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৭
তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৭
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:০২


তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১১:৪১


আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫৬:১৮