• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:২০ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

গুলশানের ক্যাপিটাল ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৯ এপ্রিল ২০২৩ সকাল ১১:৩৮:২৬

গুলশানের ক্যাপিটাল ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জ. ই বুলবুল: পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর গুলশান ক্যাপিটাল ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

৮ এপ্রিল শনিবার বিকেলে ক্যাপিটাল ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে  ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, সকল সিনিয়র ও ইসি মেম্বার, কর্মকর্তাগণ ও দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই দিন বিকেল থেকে ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবুল হোসেন দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় ক্লাবটির কানায় কানায় ভরে উঠে।

আরও পড়ুন

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

আবুল হোসেন বলেন, সকলের আন্তরিক সহযোগীতা পেলে এভাবেই ক্লাবের নানা কর্মসূচি পালন করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে কমিটির পরিচালক (এডমিন) কামরুল হাসান হান্নান, ড. শামশাদ্ চৌধুরী (সোনালী), মোহাম্মদ মাহবুব হাসান (গুড্ডু), মীর মো. জাকির হোসেন মানিক, মো. ছাইদ হাসান কানন, একেএম মাইন উদ্দিন নূরী (মিল্কী), দেলোয়ার এইচ দুলাল, ইঞ্জি. মো. কামরুজ্জামান, মাকসুদা খানম রীপা এবং মো. কবির হোসেন শান্ত।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩