• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫৯:১৪ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

সিসিক মেয়রের হস্তক্ষেপে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৩৫:৪৮

সিসিক মেয়রের হস্তক্ষেপে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।

জানা যায়, অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোগ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি প্রশাসনেরর কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।

এদিকে আটক ৪ শ্রমিক নেতাকে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দক্ষিণ সুরমায় (ঢাকা-সিলেট) মহাসড়ক অবরোধ করে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪