• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৮:৫৫ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে স্বর্ণের বার ও নগদ অর্থসহ আটক ১

৩১ অক্টোবর ২০২৩ সকাল ১০:৪৭:০৮

বেনাপোলে স্বর্ণের বার ও নগদ অর্থসহ আটক ১

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালি বিজিবি চেকপোস্টে স্বর্ণের বার, নগদ টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ অক্টোবর সোমবার বিকেল ৪ টায় তাকে আটক করা হয়। আটক চোরাকারবারির নাম মো. ইয়ামিন হোসেন। সে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের মাদক কারবারি মো. বাদশাহ মল্লিকের ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আমড়াখালী চেকপোস্টে একটি মটরসাইকেলে করে যাওয়ার সময়  ইয়ামিনকে আটক করা হয়। এসময় তল্লাশি করে মটর সাইকেলের সিটের নিচে বিশেস কায়দায় লুকানো অবস্থায় ২ টি স্বর্ণের বার, নগদ ১২ লাখ ৫৫ হাজার টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

পরে আটক ইয়ামিনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও নগদ টাকা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১







আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩