• ঢাকা
  • |
  • রবিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:৩৪:২১ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

তহা বাজার বন্ধন সমিতির বার্ষিক সাধারণ সভা

২০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৩:১২

তহা বাজার বন্ধন সমিতির বার্ষিক সাধারণ সভা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে তহা বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তহা বাজার বন্ধন সমিতির নেতৃবৃন্দ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সমিতির সাধারণ সভায় এই হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান।

Ad
Ad

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহ, হাদিদুল মমিন, ডা. আলম মামুন প্রমুখ।

Ad

সভায় বক্তাগণ বলেন, তহা বাজার ইজারাদাররা বিক্রেতাদের কাছ থেকে এক টাকার খাজনার বিপরীতে ৫ টাকা, ৫ টাকার পরিবর্তে ২০ টাকা, ২০ টাকার স্থলে ৫০ টাকাসহ বিভিন্ন হারে রশিদ ছাড়াই খাজনা আদায় করছে। ফলে বিক্রেতারা বাধ্য হয়ে পণ্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। এতে করে ভোক্তারা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। তাই নর্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা। এছাড়াও বাজার এলাকায় খাজনা আদায়ের তালিকা টাঙ্গানোর দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us