• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:১৩:২৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশু ফাতেমার মরদেহ উদ্ধার

৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৭:২৬

মির্জাপুরে নদীতে নিখোঁজ শিশু ফাতেমার মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে লৌহজং নদীর মির্জাপুর উপজেলার চান্দুলিয়া দস্তিরাপাড়া থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

ফাতেমা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের মেয়ে। সে বহুরিয়া আদর্শ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফাতেমা তার বড় ভাই সোহান খানের সাথে মাছ ধরতে লৌহজং নদীর চান্দুলিয়া এলাকায় যায়। ফাতেমাকে নদীর পাড়ে বসিয়ে রেখে সোহান সাঁতার কেটে নদীর ওপারে যায়। সে সময় ফাতেমা অন্য শিশুদের সাথে খেলতে খেলতে পানিতে নেমে ডুবে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে না পেয়ে উদ্ধার কাজের সমাপ্ত করেন।

আজ শুক্রবার সকালে লৌহজং নদীর চান্দুলিয়া দস্তিরাপাড়া নামক স্থানে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করেন বলে গণমাধ্যমকর্মী স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭



Follow Us