• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৩৯:৩৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

১ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:২৯:৩৮

পাথরঘাটায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মো.মাসুদ‌ রানা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র ২৫ ডিসেম্বর সোমবার থেকে নিখোঁজ রয়েছে। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাসুদ পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক মিয়া বাসিন্দা ।

নিখোঁজের বাবা মানিক মিয়া মুক্তিপণের দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর সোমবার সকালে পাথরঘাটা পৌরসভা ১নং ওয়ার্ডের গোরস্থান হাফেজিয়া মাদ্রাসায় ছিলো। হঠাৎ মাদ্রাসার শিক্ষক খবর জানায় যে, ছেলে মো.মাসুদ রানা বাড়িতে আসছে কিনা। আমি তাকে জানাই যে মাদ্রাসা থেকে ছেলে বাড়িতে আসেনি। এরপর থেকে খোঁজাখুঁজি করি কিন্তু কোন‌ খোঁজ না পাওয়ায় ২৯ ডিসেম্বর শুক্রবার পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করি। যার নম্বর ১২৯০।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ০৯৬৩৮১১১৫০১ নাম্বার থেকে ফোন করে অজ্ঞাতনামা লোক ভিকটিমের আমার ব্যক্তিগত ০১৮২***৯৩৭৭ মোবাইল নম্বরে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাসুম রানার মা মোসা. লাকি পাথরঘাটা থানায় নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন। আমাদের অনুসন্ধান চলছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই বা পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২