• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৫৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪

৮ জুলাই ২০২৩ দুপুর ০১:২৬:০৬

ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটিতে সারাদেশের সড়ক-মহাসড়কে ২৭৭টি সড়ক দুর্ঘটনায ঘটেছে। এতে ২৯৯ জন নিহত হয়েছেন। এসময় আরও ৫৪৪ জন আহত হয়েছেন।

৮ জুলাই শনিবার সকালে রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

Ad
Ad

প্রতি বছরের ন্যায় এবারও যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রা শুরুর দিন ২২ জুন থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮২ জন চালক, ৯ জন পরিবহন শ্রমিক, ৩৫ জন পথচারী, ৪৭ জন নারী, ২৫ জন শিশু, ১৭ জন শিক্ষার্থী, ৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য (১ সেনাবাহিনী, ১ নৌ বাহিনী, ১ র‌্যাব, ১ বিজিবি, ১ পুলিশ), ৪ জন শিক্ষক, ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নিহত হওয়ার পরিচয় মিলেছে। আহত হয়েছেন ৫৪৪ জন।

Ad

একই সময় রেলপথে ২৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

অপরদিকে নৌ-পথে ঘটেছে ১০টি দুর্ঘটনা। সেখানে ১৬ জন নিহত, আহত ১৫ জন ও নিখোঁজ রয়েছেন ৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩







হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৪:৫৮



Follow Us