• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৩:৪১ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:১৪

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাসা চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

১২ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুবায়ের হোসেন জুবা (৩৩) উপজেলা নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকরাম হোসেনের ছেলে। 

জুবায়ের স্বজনরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ ফরিদপুর এলাকায় ভাটেরা থেকে আসা একটা দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে চাপা দিলে জুবা পিষ্ট হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবা। জুবা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বিবাহিত জীবনে তিনি এক শিশুকন্যার জনক। 

দুর্ঘটনায় জুবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান। তিনি বলেন, ঘাতক বাসকে পুলিশ জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩