• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৩:৪৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় চলন্ত মোটর সাইকেলের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

২০ মে ২০২৪ সকাল ০৯:৫০:৫২

পীরগাছায় চলন্ত মোটর সাইকেলের চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় স্বামীর সাথে বাবার বাড়ি যাবার সময় চলন্ত মোটর সাইকেলের চাকায় পরিধেয় ওড়না জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়ে আফরোজা বেগম (৪০) নামের এক গৃহবধূ  মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৮ মে শনিবার সন্ধ্যার পর উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের জলপাইয়েরতল নামক‌ স্থানে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, নিহত গৃহবধূ আফরোজা বেগম উপজেলার নেকমামুদ বাজারের কসমেটিকস ব্যবসায়ী মনোয়ার হোসেনের স্ত্রী। ওই দিন তিনি স্বামীর সাথে মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জলপাইয়েরতল নামক স্থানে পৌঁছলে পরিধেয় ওড়না চলন্ত মোটর সাইকেলের চাকার সাথে জড়িয়ে গেলে তিনি ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মে রোববার সকালে তিনি মৃত্যু বরণ করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭





ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:১৬