• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫১:২৫ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুর টিবিএম কলেজের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৯:৪৪

মহাদেবপুর টিবিএম কলেজের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলার নাটশালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মো. মোবারক আলী।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, জেলা পরিষদ সদস্য গোলাম নুরাণী আলাল, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসের মন্ডল।

প্রভাষক শাহজালাল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৭:১৩




রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪